প্রস্তুতি শেষ হুগলি জেলার আট টি বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে পৌঁছে গিয়েছেন ভোট কর্মীরা - The News Lion

প্রস্তুতি শেষ হুগলি জেলার আট টি বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে পৌঁছে গিয়েছেন ভোট কর্মীরা

 


দি নিউজ লায়ন;  ছয় এপ্রিল মঙ্গলবার রাজ্যের তৃতীয় দফার বিধানসভা নির্বাচন হবে ৩১ টি আসনে। মঙ্গলবার ভোটগ্রহণ এর যাবতীয় প্রস্তুতি চলছে জোরকদমে ।তার মধ্যে রয়েছে হুগলি জেলার আটটি বিধানসভার আসন। হুগলি জেলার গোঘাট, আরামবাগ, পুরশুড়া, খানাকুল, হরিপাল, জাঙ্গিপাড়া, তারকেশ্বর ও ও ধনেখালি আসনে মঙ্গলবার বিধানসভা নির্বাচন হবে।ভোট কর্মীরা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে গিয়েছেন। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


 পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া জেলার সীমান্তবর্তী  হুগলি জেলার গোঘাট বিধানসভা কেন্দ্রের ৩৫৩ টি বুথে ২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, খানাকুল বিধানসভার ৩৮৫ টি বুথে ২৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, পুরশুড়া৩৫৬ টি বুথে ১১ কোম্পানি কেন্দ্রিয় বাহিনী ও আরামবাগ বিধান সভা কেন্দ্রের ৩৫৫ টি বুথে ২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।সেই সঙ্গে আরও চারটি বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য হুগলি জেলার সীমান্তবর্তী পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া জেলারবিভিন্ন এলাকা সিল করে দেওয়া হয়েছে। জোর কদমে চলছে নাকা চেকিং। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পৌরসভার ও হুগলি জেলার গোঘাট বিধানসভা হাজিপুর এলাকার মাঝে পুলিশ ও কেন্দ্রিয় বাহিনি জোর কদমে নাকা চেকিং করছে। ঘাটাল,দাসপুর চন্দ্রকোনা বিধানসভার সীমান্তবর্তী এলাকায় নদী গুলিতে নজরদারি চালাচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনি।


 যাতে কোনো দুষ্কৃতী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ও বিধানসভা নির্বাচনের সময় গোঘাট থানা এলাকায় ঢুকে সন্ত্রাস সৃষ্টি করতে না পারে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে হুগলি জেলার নির্বাচন আধিকারিক। সমস্ত রাজনৈতিক দল অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য হুগলি জেলার নির্বাচন আধিকারিক কে আবেদন জানিয়েছে। হুগলি জেলার নির্বাচন আধিকারিক এর পক্ষ থেকে মঙ্গলবার জেলার যে আটটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে সেই আটটি বিধানসভা কেন্দ্র এলাকায় নিরাপত্তা চাদরে মুড়ে দিয়েছে।  বিভিন্ন এলাকায় চলছে রুটমার্চ ,পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী টহলদারি। তবে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি ।যার ফলে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে আরামবাগ মহকুমার বাসিন্দারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.